বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ অক্টোবর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গ্রিন লাইফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) ও সুজন (২৫)। হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজীবপুর গ্রামের, ইউসুফ ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্ছানগর গ্রামের এবং সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা ক্ল্যাসিক নামের একটি বাস গ্যাস নিতে গতকাল রাতে গ্রিন লাইফ ফিলিং স্টেশনে যায়। গ্যাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনা প্রসঙ্গে গ্রিন লাইফ সিএনজি ফিলিং স্টেশনের কর্মী মো. হুমায়ুন বলেন, বাসটিতে গ্যাস রিফিল করার সময়ই সেটি কেঁপে ওঠে। এ সময় যানটির ভেতরে কোনো যাত্রী ছিল না। অবস্থা বুঝে রিফিল কর্মী দ্রুত গ্যাসের ‘নজেল’ খুলে নেয়। কিন্তু সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত ঘটে। এ সময় আশপাশে থাকা লোকজন আহত ও নিহত হন। পাম্পের বিভিন্ন স্থানে কাচ ভেঙে যায়।লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার জানান, বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন জানান, হাসপাতালে আনার আগেই ওই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে আহত ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এঁদের মধ্যে কারও কারও হাত-পা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা। তিনি জানান, বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত তিনজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১১

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১২

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৩

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১৪

সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, দুই মহিলা দালাল আটক

১৫

১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ

১৬

হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে

১৭

মাওলানা ভাসানীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানালেন – প্রধানমন্ত্রী

১৮

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চীনের তেলবাহী জাহাজের হরমুজ অতিক্রম

১৯

৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার

২০

Design & Developed by BD IT HOST