বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে-আহত-৫ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ অগাস্ট ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে-আহত-৫

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে বিএনপির কয়েকজন নেতা গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা বিএনপি’র সদস্য সচিব জুবায়ের হোসেন রয়েছেন। তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে দুর্গাপুর পৌরসভা হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়ের হোসেন। এই সভায় উপজেলা একাংশের বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আসন বিন্যাস ও উপস্থিতির নাম ঘোষণা নিয়ে হঠাৎ হট্টগোল সৃষ্টি হয়। এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সিনিয়র বিএনপি নেতার উপর হামলা চালান।এতে জুবায়ের হোসেন গুরুতর আহত হন।

এ ছাড়া লাঞ্ছিত হন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান মন্টু, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা এবং পানানগর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন।

ঘটনার পর দুর্গাপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগতভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১০

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১১

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১২

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৫

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১৬

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১৭

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১৮

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৯

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST