নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের অন্যতম সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পর্যবেক্ষণ-এর জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক আশিকুল ইসলাম আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকায় অবস্থিত হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) মাদরাসায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কুয়েত প্রবাসী আশিকের বাবা আশরাফ উদ্দিনের দিকনির্দেশনায় এবং ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিনের তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্য মাওলানা রাকিবুল ইসলাম, এস.এ. আরমান ও আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা আব্দুল বোরহান উদ্দিন আল-মতিন। এ সময় প্রয়াত সাংবাদিক আশিকুল ইসলাম আশিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় জেলা শহরের দক্ষিণ মৌড়াইল পাবলিক লাইব্রেরির সামনে রায়হান নামের এক যুবকের ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম আশিক নিহত হন। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার কুয়েত প্রবাসী আশরাফ উদ্দিনের ছেলে। সাংবাদিক আশিকুল ইসলাম আশিক ১৯৯৫ সালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক পর্যবেক্ষণ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র বেওয়ারিশ লাশ দাফন ও অজ্ঞাত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের একজন সক্রিয় সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আশিকুল ইসলাম আশিক শতাধিক বেওয়ারিশ লাশ দাফনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা তাকে সমাজসেবায় এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST