মালদ্বীপে একিই দিনে সিলেটের দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ ডিসেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালদ্বীপে একিই দিনে সিলেটের দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপ থেকে নিজস্ব প্রতিনিধি:-

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল যেন বেড়েই চলেছে,যার বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে।দেশটিতে ১২ ঘন্টার ব্যবধানে মারা গেলেন আরও দুই প্রবাসী বাংলাদেশি।

মৃত প্রবাসী বাংলাদেশিরা হলেন আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)।এদের দু’জনেরই দেশের বাড়ি সিলেট বিভাগের, মৌলভীবাজার জেলায়।

শনিবার (৬ ডিসেম্বর) পৃথক এ দুটি ঘটনা ঘটে রাজধানী মালেতে।এবং দুই জনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনরে মৃত্যু নিশ্চিত করেন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন।

বাংলাদেশ মিশনের এই কর্মকর্তা বলেন,মৃত দুই প্রবাসী বাংলাদেশি রাজধানী মালেই থাকতেন,আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার মরদেহ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইন্সুইরেন্স কোম্পানী বহন করবে,এবং তাঁর সহপাঠীদের প্রচেষ্টায় মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় সম্পুর্ন খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দূতাবাসের সহযোগিতায় আজ তার মরদেহ দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ দুই বাংলাদেশির মৃত্যুর খবরে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেনএবং শোকাহত পরিবারের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য প্রার্থনাও করেন।

প্রসঙ্গত,পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন মরহুম আহমেদ কামাল।গত চার-পাঁচ দিন ধরে বুকের ব্যথা জনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন তিনি।একপর্যায়ে বেশি ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত আহমেদ কামাল মৌলভীবাজার জেলায়,শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে।

অন্যদিকে,মৃত সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে কর্মরত ছিলেন।সেলিম প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন।ভোর হওয়ার আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST