admin
২৪ অগাস্ট ২০২৪, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনারের এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এস এম আকাশ: প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া একটি গোপনীয় প্রতিবেদনে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের বিরুদ্ধে দূর্নীতি ও আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, খাস্তগীর তার ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে যুক্ত হয়ে এক্সপেট সার্ভিস নামের একটি থার্ড পার্টি কোম্পানিকে চুক্তি অনুযায়ী হাইকমিশনের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে এই দুর্নীতি করেছেন। ই-পাসপোর্ট এবং ভিসা সার্ভিসের অনুমোদন থাকলেও ডেপুটি হাইকমিশনারের যোগসাজশে পাসপোর্ট ও ভিসা উইংকে অকার্যকর করে মিশন থেকে পাসপোর্ট ও ভিসা উইংয়ের সকল কার্যক্রম বন্ধ করে আউট সোর্সিং প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছেন। মূলত এক্সপার্ট সার্ভিস কোম্পানিটি সাবেক সরকারের একজন চীপ হুইপের পারিবারিক প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসের নামে দেশ থেকে হাজারো কোটি টাকা পাচারের অভিযোগে মূখর মালয়েশিয়া। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে যোগ দেয়ার পর থেকে তিনি হাইকমিশনের ভেতরে ও বাইরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথেও জড়িত রয়েছেন খাস্তগীর। যোগদানের অল্প সময়ের মধ্যেই খাস্তগীর বেসরকারি কোম্পানি ‘ডটলিনা’এর সাথে যুক্ত হয়ে বাংলা টাইগার ডিজিটাল নামে একটি জব পোর্টাল চালু করার জন্য সহযোগিতা করেন। সে মালয়েশিয়া সরকারের কাছ থেকে যথাযথ অনুমোদন না নিয়েই পোর্টালটি চালু করা হয়েছিল, যার ফলে হাইকমিশন বিব্রতকর অবস্থায় পড়েছিল। জবপোর্টালের মালিক মাহবুব মতিনকে সম্পৃক্ত করে প্রথম আলো-তে মানি লন্ডারিং রিপোর্ট প্রকাশের পর (জবপোর্টাল) Dotline টি বন্ধ হয়ে যায়। এদিকে, প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে যে খাস্তগীরকে ই-পাসপোর্ট-সম্পর্কিত বিষয় বা হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংকে অকার্যকরে পাসপোর্ট সেকশনের সকল কাজ এক্সপার্ট সার্ভিসকে পাইয়ে দেওয়ার জন্য মোটা অংকের টাকা লেনদেন করেছে।  এমতাবস্থায় এক্সপার্ট সার্ভিসের সঙ্গে সাবেক সরকারের চুক্তি বাতিল ও খাস্তগীর এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্তেরও দাবি করেছেন অভিজ্ঞ মহল। মালয়েশিয়ায় ছাত্র আন্দোলনের সময় কনস্যুলার (এনএসআই কর্মকর্তা) মোর্শেদ আলমের সাথে যুক্ত হয়ে খাস্তগীর বিক্ষোভকারীদের পাসপোর্ট বাতিলের হুমকি দিয়েছিলেন। এ সময় তার বক্তব্যের ভিডিও মালয়েশিয়ায় ব্যাপক ভাইরাল হয়। খাস্তগীরের বিরুদ্ধে অভিযোগ হাইকমিশনের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। এদিকে, সাবেক সরকারের ঘনিষ্ঠ লোক হওয়ায় খাস্তগীরের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো আলোর মুখ দেখেনি কখনও।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST