মুক্তিযুদ্ধ আমাদের যে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা-ইকবাল হাসান মাহমুদ টুকু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ অগাস্ট ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধ আমাদের যে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা-ইকবাল হাসান মাহমুদ টুকু

এম.এ রফিক জামালপুর থেকেঃ

দীর্ঘ নয় বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ২৩ আগষ্ট জামালপুর শহরের লুইস ভিলেজের বিপরীত মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম)। সঞ্চালনা করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটি কোষাধ্যক্ষ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এস.এম আব্দুল হালিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় ও স্হানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন মুক্তিযুদ্ধ আমাদের যে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা দ্বিতীয় বার স্বাধীন হওয়ার সুযোগ নেই। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি আরও বলেন বিএনপি ভাঙ্গার চেষ্টা করবেন না বিএনপি নেতাকর্মীরা পরীক্ষিত। জামালপুরের নেতাকর্মীরা একসাথে আগামী সকল কার্যক্রম পরিচালনা করবেন। প্রথম অধিবেশন শেষে ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম) কে সভাপতি এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নাম ঘোষণা করেন। সেই সাথে সহ সভাপতি হিসেবে লোকমান আহমেদ খান লোটন, শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তাফিজুর রহমান আরমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজিব, বাহাজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১০

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১১

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৩

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৪

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৫

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৭

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৮

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৯

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

২০

Design & Developed by BD IT HOST