admin
১ মার্চ ২০২৩, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়াকে অস্ত্র সরবরাহের জন্য চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন বাইডেন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেবে চীন— গত কয়েকদিন ধরে এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এছাড়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও একই কথা বলেছে। তবে বেইজিং এ দাবি প্রত্যাখ্যান করেছে। এমন অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়েছেন, চীন যদি সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। -এবিসি নিউজ এমন অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়েছেন, চীন যদি সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সঙ্গে শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, তিনি প্রত্যাশা করেন চীন এমন কিছু করবে না। যদি করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে বাইডেন বলেছেন, ‘আমি প্রত্যাশা করি না…আমরা এমন কিছু এখনো দেখিনি। আমি প্রত্যাশা করি না চীন রাশিয়াকে মারণাস্ত্র দেবে।’ বাইডেনের এ সাক্ষাৎকারটি নেন এবিসির সাংবাদিক ডেভিড মুর। তিনি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, যদি চীন অস্ত্র দেয় তাহলে এটি ‘সীমা লঙ্ঘন’ হবে কিনা? এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমরা ব্যবস্থা নেব।’ এরপর যেসব দেশ রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়েছে সেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন, ‘এটিও একই সীমা হবে যেটি অন্যরা অতিক্রম করেছে। আরেক কথায়, যারা এটি করেছে (রাশিয়াকে অস্ত্র সরবরাহ) তাদের ওপরই আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’ সাক্ষাৎকার গ্রহণকারী ডেভিড মুর জিজ্ঞেস করেন, ‘তাহলে এর পরিণতি কী কঠিন হবে?’ জবাবে বাইডেন বলেন, ‘আমি আপনাকে জানাব এর পরিণতি কি হবে, আমরা ব্যবস্থা নেব।’ এছাড়া গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনার ব্যাপারেও বিস্তারিত কথা বলেছেন বাইডেন। তিনি জানিয়েছেন, চীনের প্রেসিডেন্টকে তিনি সতর্কতা দিয়েছিলেন রাশিয়াকে সহায়তা করলে ‘অর্থনৈতিক পরিণতি ভালো হবে না।’ বাইডেন দাবি করেছেন, জিনপিংকে তিনি মনে করিয়ে দিয়েছিলেন, ইউক্রেনে রাশিয়া হামলা করার পর কিভাবে ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে এক্সন পর্যন্ত ৬০০ মার্কিন প্রতিষ্ঠান মস্কো ছেড়েছিল। ‘আর আমি তাকে বলেছিলাম, রাশিয়া যে নৃশংসতা চালাচ্ছে, যদি আপনিও এ নৃশংসতায় যোগ দেন তাহলে, আপনাকেও হয়ত একই পরিণতি বরণ করতে হবে।’ বলেন বাইডেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

২

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৩

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৪

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৫

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৬

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৭

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৮

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৯

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১০

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১১

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১২

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৩

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৫

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৬

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৭

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৮

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৯

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

২০

Design & Developed by BD IT HOST