নিউজ এডিটর
২৪ মে ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক,লিসবন, পর্তুগাল: ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর এক অনাকাঙ্ক্ষিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে ২০২৬) ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই হামলার একটি লাইভ ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, লিসবনের একটি পাবলিক পার্কের ভেতর আকতার হোসেন দু’জন ব্যক্তির সাথে স্বাভাবিক কথা বলছিলেন। হঠাৎ করেই এক যুবক এসে তাঁর ওপর ডিম নিক্ষেপ করেন। এরপর আরও দুই যুবক একই ঘটনার পুনরাবৃত্তি করে আকতারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর শুরু করে। একপর্যায়ে আকতার আত্মরক্ষার্থে দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান। হামলার ঘটনার পর শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে আকতার হোসেনের নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে তিনি লিখেছেন, “আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।” প্রবাসী সূত্রে জানা গেছে, গত সপ্তাহেই ব্যক্তিগত সফরে পর্তুগালে যান সিলেট জেলার এই শীর্ষ ছাত্রনেতা। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মেসেঞ্জারে যোগাযোগ করা হলেও তিনি  বা সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী ভিডিওর সত্যতা নিশ্চিত করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে এ ঘটনায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের পক্ষ থেকে অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, “আমাদের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেনের ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” একই সাথে দেশ-বিদেশে থাকা দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৩

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৪

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৫

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৬

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৭

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৮

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

৯

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১০

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১১

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১২

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৩

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৪

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৫

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৬

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৭

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৮

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৯

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

২০

Design & Developed by BD IT HOST