শাপলা আর শাপলা কলি এক নয়-ইসি সচিব - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ অক্টোবর ২০২৫, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা আর শাপলা কলি এক নয়-ইসি সচিব

নিজস্ব প্রতিনিধি,ঢাকাঃ

আজ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলা আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। এটা আমার মনে হয় ব্যখ্যার অবকাশ রাখে না।’ কমিশনের প্রতীক তালিকায় এটি যুক্ত করার ক্ষেত্রে কারও দাবির বিষয়টিও নাকচ করে দেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও প্রাক্‌-প্রস্তুতিমূলক সভা শেষে এই ব্রিফিং করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ইসি নতুন একটি প্রতীক তালিকা প্রকাশ করে। নতুন প্রকাশিত এ তালিকায় ‘শাপলা কলি’সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়।

উল্লেখ্য, ইসির প্রতীক তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেওয়া যাবে না বলে এত দিন বলে আসছিল ইসি। এ প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করলে ইসি সচিব বলেন, নতুন যে প্রতীক তালিকা, সেখানে শাপলা কলি রাখা হয়েছে। ইলেকশন কমিশন মনে করেছে, শাপলা কলিটা রাখা যেতে পারে। এখানে কারও কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না।

আখতার আহমেদ আরও বলেন, ‘একটা রাজনৈতিক দল যেটা এনসিপি (জাতীয় নাগরিক পার্টি), তারা শাপলা প্রতীক চেয়েছে। শাপলা আর শাপলা কলির ভেতরে পার্থক্য আছে। এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না।’

কিসের ভিত্তিতে শাপলা কলি প্রতীক যুক্ত করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘কিছু প্রতীক সম্পর্কে বিরূপ কিছু মতামত আমাদের কানে আসছে। সেই জিনিসগুলো কমিশন মনে করেছে, এটা সংশোধন করা দরকার বা করা যেতে পারে। সে বিবেচনায় এটা করেছে।’

নভেম্বরে গণভোটের দাবিতে আটটি রাজনৈতিক দল আজ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছে। এ প্রসঙ্গে ইসির অবস্থান তুলে ধরে সচিব বলেন, ‘ওনারা বলেছেন যে তাঁরা নভেম্বরে গণভোট চান। আমরা শুনেছি। গণভোটের বিষয় গতকাল (বুধবার) পেপারে হেডলাইন (পত্রিকার শিরোনাম) ছিল যে সরকার সিদ্ধান্ত দেবে; সরকার সিদ্ধান্ত দিক।’

ইসির মতবিনিময় ও প্রাক্‌-প্রস্তুতিমূলক সভায় অংশ নেন সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা। এই সভা প্রসঙ্গে ইসি সচিব জানান, আলোচনায় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা উন্নতি, বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ, নির্বাচনের দিন নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, ক্লাস্টার মেডিকেল টিম করা, পোস্টাল ব্যালট, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)–সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় যাতে পাবলিক পরীক্ষাগুলোর সময় নিয়ে জটিলতা না হয়, সে বিষয়গুলো উঠে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১০

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১২

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৩

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৫

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৬

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৭

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৮

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৯

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST