সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কাউন্সিলরের - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৬ মার্চ ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কাউন্সিলরের

মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক দেশবাংলা পত্রিকা এবং জাতীয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা ডটকম এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ প্রাণনাশের হুমকি দিয়েছেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আরশেদ আলী বিশ্বাস।

এ ঘটনায় সাংবাদিক সাইফুল ইসলাম বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দয়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রবিবার (১২ মার্চ) দৈনিক দেশবাংলা ও জুমবাংলা ডটকম-এ “সড়কের গাছ বিক্রি: ভ্যান চালককে বলির পাঠা বানিয়ে কাউন্সিলরের পকেট ভারি’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ওই দিনই রাত সাড়ে ১০টার দিকে কাউন্সিলর মোঃ আরশেদ আলী বিশ্বাস (৫৫) তাহার ব্যক্তিগত মোবাইল হইতে সা্ংবাদিক সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ বিভিন্ন ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদান সহ জামাত-বিএনপি’র কর্মী অ্যাখ্যা দিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে থানা পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি প্রদান করে। এরপর বুধবার (১৫ মার্চ} দুপুর সাড়ে ১২টার দিকে আরশেদ আলী বিশ্বাস পুনরায় সাংবাদিক সাইফুল ইসলামকে ফোন করে পুর্বের ন্যায় অকথ্য ভাষায় গালি-গালাজ সহ আমাকে খুন জখমের হুমকি প্রদান করে। একই দিন বিকাল পৌনে তিনটার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি সাংবাদিক সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ খুন জখম করে লাশ গুম করে ফেলার মর্মে হুমকি প্রদান করে।

বিষয়টি নিয়ে সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের সাথে কথা বলে এবং উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদটি প্রকশ করা হয়েছে। সংবাদ প্রকাশের পর কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস ও তার অনুসারীরা আমাকে ফোনে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। আমাকে জামাত-বিএনপি’র কর্মী অ্যাখ্যা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকিও প্রদান করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, শুধু সাংবাদিক নয়, কোন সাধারণ মানুষকেও গালিগালাজ বা হুমকি প্রদানের সুযোগ নেই। বিষয়টি নিন্দনীয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১০

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১১

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১২

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৩

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রতিবাদলিপি

১৬

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৯

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

২০

Design & Developed by BD IT HOST