নিউজ এডিটর
৬ অক্টোবর ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত মদ্যপানে কলেজ শিক্ষাথীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি:দুর্গাপূজার ছুটিতে মামাবাড়িতে বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ্যপানে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামের অদম্য মেধাবী ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী নন্দিনী রানি সরকার (২০) মৃত্যুবরণ করেছেন। তার এই আকষ্মিক মৃত্যুতে পরিবার, শিক্ষাঙ্গন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষ্যে নন্দিনী ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যান। সপ্তমীর দিন সেখানে তিনি বান্ধবীদের সাথে বিভিন্ন পূজামন্ডপে ঘুরতে বের হন। ঘুরতে যাওয়ার একপর্যায়ে তিনি বন্ধুদের সঙ্গে মদপান করেন। রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ হলে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরের দিন আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। রোববার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিনী।মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামের দরিদ্র পরিবারের সন্তান নন্দিনী ছিলেন অটোচালক অনিল চন্দ্র সরকারের মেয়ে। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ঢাকা মেডিকেলে চান্স পান। কিন্তু আর্থিক অনটনের কারনে ঢাকা মেডিকেলে তখন ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মানিকগঞ্জে জেলা প্রশাসকসহ সমাজের বিত্তবানদের দৃষ্টিগোচর হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পড়াশোনার দায়িত্ব নেন এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।নন্দিনীর বড় কাকা গণেশ চন্দ্র সরকার বলেন, “খবর পেয়ে আমরা কুষ্টিয়া সদর হাসপাতালে ছুটে যাই। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত মদপানের কারণেই নন্দিনীর মৃত্যু হয়েছে। সে ছিল আমাদের পরিবারের গর্ব। এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”তার শিক্ষক সানি রহমান বলেন, “নন্দিনী ছিল অসাধারণ মেধাবী। এমন একটি প্রাণবন্ত মেয়ের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”শৈলকূপা থানার ওসি মাসুম খান গণমাধ্যমকে জানিয়েছেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”দুর্গাপূজার আনন্দঘন সময়ে এক মেধাবী শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পূজার সময় আনন্দ উদযাপনের নামে মদ পান করা থেকে বিরত থাকার জন্য
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

২

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৪

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৫

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৬

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৭

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৮

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১০

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১১

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১২

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৪

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৬

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৭

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৮

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৯

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

২০

Design & Developed by BD IT HOST