নিউজ এডিটর
১৬ নভেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

​নিজস্ব প্রতিবেদক, জামালপুর:জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় যমুনার শাখা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এর ভয়াবহ প্রভাবে এক রাতেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ২ বিঘা উর্বর ফসলি জমি ও একটি গুরুত্বপূর্ণ যাতায়াত সড়ক। আকস্মিক এই ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সুখনগরী এলাকার যমুনার শাখা নদী থেকে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়রা এর প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি। অবৈধ এই বালু উত্তোলনের জেরে নদী পাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে এবং সম্প্রতি এক রাতেই হঠাৎ বড় ধরনের ভাঙন দেখা দেয়। এতে মুহূর্তেই নদীগর্ভে চলে যায় কৃষকদের কষ্টার্জিত পাকা ধান ও মরিচ ক্ষেতসহ প্রায় ২ বিঘা ফসলি জমি।​ভাঙনের কবলে পড়ে ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কও নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে ফুলজোড়, নাংলা ও কাইজের চরসহ দক্ষিণাঞ্চলের অন্তত ২০ হাজার মানুষের যাতায়াতের পথ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরা। জরুরি প্রয়োজন কিংবা কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।​ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, চোখের সামনে আবাদি জমি ও চলাচলের রাস্তা নদীতে চলে গেলেও সংশ্লিষ্ট প্রশাসন বা স্থানীয় প্রভাবশালীরা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ড্রেজার মালিকদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।​এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিদর্শনের মাধ্যমে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST