অপরিশোধিত ভোজ্য তেল আমদানিতে আগাম কর প্রত্যাহার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ এপ্রিল ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপরিশোধিত ভোজ্য তেল আমদানিতে আগাম কর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণের একদিনের মাথায় এ পণ্যের আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার করা হয়েছে।একই সঙ্গে অপরিশোধিত পাম তেলের ক্ষেত্রেও এ সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

মঙ্গলবার এক বিশেষ আদেশে আগাম কর প্রত্যাহার করে সংস্থাটি। তবে আদেশটি বুধবার প্রকাশ করা হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (মুসক নীতি) মোহা. মসিউর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে; এক্ষেত্রে ৫ শতাংশ হারে আগাম কর ছিল।

মঙ্গলবার প্রতি লিটার বোতলের সয়াবিন তেলের দাম ঠিক হয়েছে ১৮৯ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ১৭৫ টাকা।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মঙ্গলবার সয়াবিন তেলের নতুন দর ঘোষণা করে বলেন, “আন্তর্জাতিক বাজার ও ট্যারিফ কমিশনের ফর্মুলার ভিত্তিতে সয়াবিন তেলের দাম পুনঃনির্ধারণ করেছি।

“এই মুহূর্তে ফর্মুলা অনুযায়ী তেলের দাম আছে প্রতি লিটার ১৯৭ টাকা। কিন্তু শিল্পের সাথে আলোচনার মাধ্যমে আমরা দাম নির্ধারণ করেছি।মূল্যবৃদ্ধির কারণ হিসেবে কর অব্যাহতি সুবিধা প্রত্যাহারের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “সরকার ভোজ্য তেলে কর অব্যাহতি দিয়েছিল। এতে মাসে ৫৫০ কোটি টাকার রাজস্ব আদায় কমে গিয়েছিল।

সরকারের পরিচালনা ব্যয় নির্বাহ করার জন্য রাজস্ব অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। রমজানকেন্দ্রিক চিন্তা করে প্রায় ২ হাজার কোটি টাকার একটা কর অব্যাহতি দেওয়া হয়েছিল। সয়াবিন তেলের কর অব্যাহতি সুবিধাটা আপাতত প্রত্যাহার করা হয়েছে।

রোজার আগে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্যতেলের শুল্ক-করে যে রেয়াত দিয়েছিল, তার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়। তার আগেই ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকেরা।বোতলের সয়াবিনের দাম তারা একলাফে ১৮ টাকা বাড়াতে চান। আর খোলা সয়াবিনের দাম বাড়াতে চান লিটারে ১৩ টাকা।

রোজাকে সামনে রেখে গত ডিসেম্বরে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিনের সঙ্গে সব ধরনের পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্যতেলের ওপর আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।আগের মতই সব ভোজ্যতেলে ভ্যাট ৫ শতাংশ রাখার সময় ১৫ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করেছিল এনবিআর।

এর আগে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়।ভোজ্যতেলের কর অব্যাহতি সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন ১ এপ্রিল থেকে প্রস্তাবিত বাড়তি দর কার্যকরের ঘোষণা দেন ব্যবসায়ীরা। দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে গত ২৭ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে চিঠি দেয় মিলারদের সংগঠন।

ঈদের ছুটি শেষে গত সপ্তাহের শুরু থেকে দাম নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা হয়। এরপর মঙ্গলবার ব্যবসায়ীদের দাবির কাছাকাছি দরেই সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১১

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১২

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৩

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৪

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৬

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৭

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৮

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST