নিজস্ব প্রতিবেদক:
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ক্রমবর্ধমান বিশ্বায়নের এই যুগে তৈরি পোশাক (গার্মেন্টস) ও শিপিং খাতসহ বিভিন্ন সম্ভাবনাময় শিল্পে গতিশীল বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করছে।
দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে নিরলস কাজ করে যাচ্ছে ডেবোনেয়ার গ্রুপ। একই সাথে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এই শিল্পগোষ্ঠী। আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি জোরালো করার পাশাপাশি জাতীয় প্রবৃদ্ধির চাকা সচল রাখতে প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয়।
ব্যবসায়িক প্রসারের পাশাপাশি ডেবোনেয়ার গ্রুপ প্রতিবছর বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে। প্রতি শীত মৌসুমে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে হাজার হাজার পিস কম্বল বিতরণ করা হয়। এছাড়া অসহায়-গরীব মানুষ, এতিমখানা এবং বিভিন্ন মসজিদে নিয়মিত আর্থিক ও সামগ্রিক সহায়তা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। তবে এসব মানবিক কর্মকাণ্ড লোকচক্ষুর অন্তরালে রেখে প্রচারবিমুখভাবে সম্পাদন করায় সাধারণ মানুষের কাছে তা অনেকটাই অজানা থেকে যায়।
যেকোনো মানবিক প্রয়োজনে এবং সামাজিক সংকট মুহূর্তে ডেবোনেয়ার গ্রুপ মিডিয়া কর্মীসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানকে সার্বিক সাহায্য-সহযোগিতা দিয়ে থাকে। নিজেদের সাফল্যকে কেবল ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের মানুষের সার্বিক কল্যাণে নিবেদিত রাখা এবং নীরবে মানুষের পাশে দাঁড়ানোই ডেবোনেয়ার গ্রুপের অন্যতম মূল লক্ষ্য।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST