নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৫, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগ পূনর্বাসন ও সংগঠিত করার চেষ্টায় অধ্যক্ষ মজিবর রহমান: উত্তাল রাজনৈতিক অঙ্গন

ছাত্র জনতার আন্দোলনে আওয়ামিলীগ সরকারের পতনের পর দলটির মন্ত্রী, এমপি,উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী যখন পালিয়ে বেড়াচ্ছে তখনও আওয়ামীলীগের পুনর্বাসন ও দলকে সংগঠিত করে রাষ্ট্র বিরোধী কর্মকান্ড সংঘটিত করার চেষ্টায় নিয়োজিত থাকার অভিযোগ উঠেছে সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও মিয়াপুর হাজ্বী জসীমউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজিবর রহমানের বিরুদ্ধে। তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপির, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ তাকে অপসারণের দাবিতে পাবনা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছে। এদিকে আবেদন করার অর্ধ-মাস অতিবাহিত হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি তীব্র আন্দোলনের হুসিয়ারী প্রদান করেছেন ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। জেলা প্রশাসক বরাবর প্রদত্ত অভিযোগপত্র ও স্থানীয় সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হওয়ার সুবাদে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি রামরাজত্ব কায়েম করেন। অর্থ আত্মসাত, নিয়োগ বানিজ্য, বিদ্যালয়ের পুরাতন ভবন বিক্রয়ে দূর্নীতি, সরকারি অনুদান আত্মসাত,সাবেক সভাপতির নিকট কলেজের জায়গা নিয়ম বহির্ভূত ভাবে বিক্রয় ও নিজের ভাতিজা শাহীন কে জোরপূর্বক নিয়োগসহ নানাবিধ অপরাধ সংঘটিত করলেও আওয়ামিলীগ পতনের এক বছর অতিবাহিত হলেও এলাকায় দাপটের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। এমনকি সাম্প্রতিক সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামিলীগ প্রতিষ্ঠায় শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগের স্বীকারোক্তি মুলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ায় ফুঁসে উঠেছে অত্র এলাকার আওয়ামী বিরোধী শক্তি। সাঁথিয়া উপজেলা ও ক্ষেতুপাড়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। সারাদেশের মত সাঁথিয়ায় আওয়ামীলীগ কে বিচারের মুখোমুখি করতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে আওয়ামিলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে সাঁথিয়া উপজেলা আওয়ামিলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অধ্যক্ষ মজিবর রহমান। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধ করবো অতিদ্রুত আওয়ামিলীগ প্রতিষ্ঠায় নিয়োজিত অধ্যক্ষ মজিবর রহমান গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১০

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১১

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১২

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৩

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৫

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৬

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৭

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৮

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৯

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST