নিউজ এডিটর
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে সারা দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন মোট সাতটি ধাপে সম্পন্ন করার কথা জানিয়েছে কমিশন। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই পরিকল্পনা তুলে ধরেন।

​ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নিয়ে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। পরবর্তীতে দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ ২৭ মে নির্ধারণ করা হয়েছে।

​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান আইনি কাঠামোর অধীনেই স্থানীয় সরকারের নির্বাচন পরিচালিত হবে, যদি না এর মধ্যে নতুন কোনো পরিবর্তন আসে। কমিশনার জানান, নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করা হবে। তবে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

​উল্লেখ্য, স্থানীয় সরকারের পাঁচ স্তরে বর্তমানে ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৫০০টি উপজেলা এবং সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচন বাকি রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদের ভোট দিয়েই এই বৃহৎ নির্বাচনী কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১০

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১১

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১২

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৩

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৪

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৫

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৬

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৭

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৮

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৯

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

২০

Design & Developed by BD IT HOST