নিউজ এডিটর
২৬ এপ্রিল ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশ হলেন মাদারগঞ্জের জামিল আহমেদ লিমন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মাদারগঞ্জের মেধাবী ছাত্র জামিল আহামেদ আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশে পরিণত হয়েছেন। এ ঘটনায় পরিবারের মাঝে এখন চলছে শোকের মাতম। যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজের পর শুক্রবার দিবাগত রাতে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে মার্কিন পুলিশ। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এ ঘটনায় জামিল আহমেদ লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের মহিষবাতান এলাকার নলডোবা গ্রামে নিহত জামিল আহামেদের বাড়ী। তার বাবার নাম জহুরুল হক। বাবা ঢাকা গাজীপুরে বেসরকারি সংস্থায় চাকরি করেন। সে সুবাধে তারা ঢাকায় থাকতেন বহু বছর হলো। জামিলের চাচা জিয়াউল হক বলেন, বহু বছর আগে তারা গ্রাম ছেড়ে ঢাকায় চলে গেছে। মাঝে মধ্যে তাদের সঙ্গে ফোনে কথা হতো। কথা হয় জামিলের মা লুৎফুন নেছার সঙ্গে। তিনি বলেন, তার দুই ছেলের মধ্যে জামিল আহামেদ লিমন বড়। তার ছোট ছেলে জোবায়ের। তার বাবা জহুরুল হক ঢাকা গাজীপুরে বেসরকারি সংস্থায় চাকরি করেন। ছেলে জামিলের সঙ্গে মায়ের শেষ কথা হয়েছিল গত পহেলা বৈশাখে। শোকাহত মা জানান, সেদিন সকালে ছেলে জামিল ফোন করে জানতে চায়, মা তুমি পান্তা-ইলিশ খেয়েছ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, জামিল পড়াশোনার খুব চাপে থাকত, তেমন কথা হতো না। বাংলা নববর্ষের সকালে ফোন দিয়ে শুধু জানতে চাইলো, আমি পান্তা-ইলিশ খেয়েছি কিনা। তিনি বলেন, তার জানা মতে, জামিলের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিলো না। ছেলে হারানোর শোকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এর চেয়ে বেশি কিছু বলার শক্তি হারিয়ে ফেলেন তিনি। নিহত জামিলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা প্রকাশ করতে চান না। একইসঙ্গে জামিলের বাবা জহুরুল হকও গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন তার মা। জামিলের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST