ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ জুন ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:

ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিম উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। ভূমি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ পরিদর্শন পরিচালিত হয়।

পরিদর্শনকালে কর্মকর্তারা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তারা নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খতিয়ান সংক্রান্ত সেবা, রেকর্ড সংরক্ষণ এবং সেবা প্রদানের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা, মতামত ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিম উদ্দিন বলেন, “সরকার ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনগণবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন ভূমি অফিসে কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না। মানুষ যাতে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও মানসম্মত সেবা পায়, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি সেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, “ভূমি অফিসে আগত প্রত্যেক নাগরিককে সম্মান ও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি সেবার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি সেবার সম্প্রসারণের ফলে জনগণ এখন আগের তুলনায় অনেক সহজে ও দ্রুত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এ সুবিধা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পরিদর্শনের সময় স্থানীয় সেবাগ্রহীতারা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন ও তদারকির ফলে ভূমি অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে, অনিয়ম কমবে এবং সাধারণ মানুষ হয়রানিমুক্ত পরিবেশে কাঙ্ক্ষিত সেবা পাবেন।

স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে প্রশাসনের সরাসরি উপস্থিতি এবং জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১১

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১২

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৩

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৪

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৫

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৬

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৭

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১৮

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

১৯

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

২০

Design & Developed by BD IT HOST