নিউজ এডিটর
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মো নিশাদল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী। বক্তব্যে শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ কোনোভাবেই একটি সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। মাহিদার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মানববন্ধনে বক্তারা বলেন, মাহিদার ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আদালতে উপস্থাপন করতে হবে। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। এ সময় আরও বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসেন, ঐক্যবদ্ধ আশুগঞ্জের প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস, জাতীয় ছাত্র শক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব শিমুল চৌধুরী, সজল চৌধুরী, যুবায়ের আহমদ, সাঈদ আব্দুল্লাহ হিমু, সুলতান নাঈমসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একজন নারী বা শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব। ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং মাহিদার ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা মাহিদার হত্যার প্রতিবাদ এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

২

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৩

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৪

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৫

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৬

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৭

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৮

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৯

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১০

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৩

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৪

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৫

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৬

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৭

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৮

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৯

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

২০

Design & Developed by BD IT HOST