নিউজ এডিটর
১৬ নভেম্বর ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

নাটোর প্রতিনিধি:নাটোর সদরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুহুর্মুহু ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়।রবিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মনসুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফা জানান, নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারটি পাহারা দিচ্ছিলেন তিনি। রাত পৌনে ১১টার দিকে তিনটি মাইক্রোবাস এসে বাজারে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরিত হওয়ার পর ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত কমপক্ষে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সড়কে চলাচল করা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনশূন্য হয়ে পড়ে দত্তপাড়া বাজার। এক পর্যায়ে আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা বনপাড়ার দিকে চলে যান।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রবিবার রাতে দুটি হায়েস মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি পাইভেটকার নিয়ে বাজারে অবস্থান নেন দুর্বৃত্তরা। এ সময় মুহুর্মুহু গুলি করা হয়।এদিকে ঘটনার পর পরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, কারা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।এদিকে রবিবার সকাল থেকে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ এবং হামলা-ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST