নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো

​নির্বাচিত কাউন্সিলরদের অনুপস্থিতিতেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে নাগরিক সেবা নিরবচ্ছিন্ন রাখতে ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ না করে নিয়মিত মাঠপরিদর্শনের মাধ্যমে নাগরিক সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নিতে হবে।

​সোমবার (১৬ নভেম্বর) চসিক কার্যালয়ে ওয়ার্ড সচিবদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জন্ম ও মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান ও নাগরিকত্ব সনদসহ বিভিন্ন সেবা পেতে নাগরিক হয়রানি ও অযৌক্তিক বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্বে অবহেলা বা হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

​ওয়ার্ড সচিবদের নিয়মিত সরেজমিনে এলাকা তদারকির নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ভাঙা সড়ক, ঠিকাদারি কাজের মান, বর্জ্য অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার রাখা এবং সড়কবাতি সচল রাখার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে। এছাড়া ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিদিন সকালে লার্ভিসাইড ও বিকেলে অ্যাডাল্টিসাইড ছিটানোর কার্যক্রম কঠোরভাবে তদারকি করার আহ্বান জানান তিনি।

​প্রশিক্ষণ কর্মসূচিতে ওয়ার্ড সচিবদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী এবং মেয়রের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST