কিস্তির টাকা না পেয়ে অসহায় পরিবারের গরু ছিনিয়ে আনলো এনজিও কর্মি - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিস্তির টাকা না পেয়ে অসহায় পরিবারের গরু ছিনিয়ে আনলো এনজিও কর্মি

নিজস্ব প্রতিনিধিঃ

চরফ্যাশনের কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘গ্রামীণ জনউন্নয়ন সংস্থা’ নামে এক এনজিওর বিরুদ্ধে।

শনিবার উপজেলার চরমানিকা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম বলেন, সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। সপ্তাহে ২৫শ টাকা করে ১৩টি কিস্তি দেই।

হঠাৎ কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার শামীম আমার একটি গাভি গরু ছিনিয়ে নেন। নিষেধ করলেও তারা আমার কথা শুনেনি। গাভীটির ৪ মাসের একটি বাচ্চা রয়েছে। গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ম্যানেজার মো. শামীম বলেন, কিস্তির টাকা পাওনা থাকায় গরু নিয়ে আসছি। ওসি সাঈদ আহমেদ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১০

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১১

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১২

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রতিবাদলিপি

১৫

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৭

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৮

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

১৯

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST