কুমিল্লার বাহার-সুচনা কোথায় কেউ জানে না - দৈনিক অভিযোগ বার্তা
admin
১৭ অগাস্ট ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার বাহার-সুচনা কোথায় কেউ জানে না

 

নিউজ ডেক্সঃ

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার ও কুমিল্লার রস মালাই খ্যাত তার মেয়ে সিটি করপোরেশন মেয়র তাহসীন বাহার সূচনা। তারা কোথায় আছেন জানেন না নেতাকর্মীরাও। কোটা আন্দোলনের মাঝামাঝি সময়েই কুমিল্লা ছাড়েন সাবেক সংসদ সদস্য বাহার।

দলীয় সূত্র মতে, বাহাউদ্দীন বাহার চোখের অপারেশনের অজুহাতে গত ১৫ জুলাই ঢাকায় চলে যান। এরপর আর কুমিল্লায় ফেরেননি। রাজধানীর উত্তরার বাসভবন থেকেই আন্দোলন দমানোর নির্দেশ দেন নেতাকর্মীদের। তার সে নির্দেশনা বাস্তবায়ন করেন তার মেয়ে মেয়র সূচনা।
গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সেদিন মহানগর থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে টমছমব্রিজ-কোটবাড়ি সড়কে অবস্থান নেন কুমিল্লা সিটি করপোরেশন মেয়র সূচনা। এ সময় সড়কে সড়কে নিপীড়ন চালানো হয় আন্দোলনে অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের।
সর্বশেষ গত শনিবার (৩ আগস্ট) কুমিল্লা নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে ব্যাপক তাণ্ডব চালায় মহানগর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে মেয়র সূচনার কঠোর নির্দেশনায় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে বাধ্য হন তারা। তবে মেয়র সূচনাকে সেদিন কুমিল্লার রাজপথে দেখা যায়নি।
সূত্র বলছে, শেখ হাসিনার পতনের দিনও মেয়র সূচনা কুমিল্লাতেই ছিলেন। তবে শেখ হাসিনার পতনের পরপরই মুন্সেফবাড়ি এলাকার তাদের বাসভবনটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। পুড়িয়ে ফেলা হয় রামঘাটলার মহানগর আওয়ামী লীগের অফিস এমনকি কুমিল্লা ক্লাবও। তবে কোথাও মেয়র সূচনাকে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৫টার পর সেনাবাহিনীর একটি গাড়িতে ৩-৪ জন নারীকে বসিয়ে রেখে রানীর দিঘির দিকে যেতে দেখা গেছে। জনতা তখন সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছিল। কিন্তু এই নারীরা কারা সেটা বুঝা যায়নি। ধারণা করা হচ্ছে- ওই নারীদের মধ্যে কুমিল্লার মেয়র সূচনাও আছেন। তবে তাকে আটক বা হেফাজতের বিষয়ে কোনো কিছু জানায়নি সেনাবাহিনী।
সূত্র : জনকন্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় কোটিতে কলকাতা নাইট রাইডার্সে কাটার মাষ্টার মোস্তাফিজ

বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপুরে মহান বিজয় দিবস উদযাপন

জামালপুরে মহান বিজয় দিবসে জেলা বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

ঘাটাইলে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসে শহীদদের মাগফিরাত ও ওসমান হাদীর সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী আয়োজন

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

ওসমান হাদি’র হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয়,বিজিবি

১০

ময়মনসিংহের ভ্যাট দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিইজ ফারাহ শাম্মী

১১

মেলান্দহে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হয় নিরাপদ নরমাল ডেলিভারি, সচেতন হোন, দালালের ফাঁদে পা দেবেন না!

১৩

শহীদ মুক্তিযুদ্ধাারা জাতির শ্রেষ্ঠ সন্তান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৪

সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

র‌্যাব-১৪ এর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চক্র আটক -৬

১৬

জামালপুরে বাজার বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষি বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ

১৭

চিএ নায়িকা পলি এবার নির্বাচন করছেন

১৮

বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদারের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১৯

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST