নিউজ এডিটর
৫ অক্টোবর ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় যুবককে আটকে রেখে চাঁদা দাবি, গ্রেফতার ২

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে মো. রাফি (১৮) নামের এক যুবককে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবির মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয় আসামিরা হলেন, উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুলের ছেলে রাব্বি হোসেন (২২) ও সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ। পুলিশ জানায়, খুলনার ৪ নম্বর ঘাট এলাকার রাশেদুল ইসলামের ছেলে মো : রাফি সম্প্রতি ফকির লালন শাহের আখড়াবাড়িসহ কুমারখালীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে এসেছিলেন। ঘুরাঘুরি একপর্যায়ে ৩০ সেপ্টেম্বর কুমারখালীর দুর্গাপুর এলাকা থেকে স্থানীয় রাব্বি তার লোকজন নিয়ে রাফিকে আটক করে। পরে কুমারখালী কলেজ মোড় এলাকায় একটি ভাড়া দোকানঘরে তাকে চারদিন আটকে রেখে পরিবারের কাছে প্রায় তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে গত শনিবার দুপুরে রাফিকে অন্যত্রে সরিয়ে নেওয়ার সময় সদকী বাজারের লোকজন বিষয়টি টের পাই এবং রাফি, রাব্বি ও রাজুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ওইদিন রাত ১২টার পরে রাফি বাদী হয়ে রাব্বিকে প্রধান আসামি করে ৯ জনের নামে বেআইনিভাবে আটক ও চাঁদাবাজি আইনে মামলা করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে রাব্বি ও রাজুকে রোববার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার বাদী মো. রাফি পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, খুলনা থেকে কুমারখালী ঘুরতে এসেছিল রাফি। তাকে স্থানীয় কয়েকজন একটি কক্ষে আটকে রেখে পরিবারকে ফোন দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাফিকে অন্যত্রে সরিয়ে নেওয়ার জনতা আটকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় থানায় ৯ জনের নামে মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST