কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ মে ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ ২০২৬ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মকর্তা ও সুধীসমাজ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মন্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জিএস নুরে আলম তালুকদার রুনু এবং পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন সহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল এমপি তাঁর বক্তব্যে বলেন, “ধান কৃষকের প্রধান মেরুদণ্ড। কৃষকের ঘামঝরা পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ধানের শীষে কৃষকের হাসি ধরে রাখতে আমরা সবসময় জনবান্ধব উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে আছি।”

তিনি আরও যোগ করেন, কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়নে নেওয়া এই আন্তরিক প্রচেষ্টা মেলান্দহবাসীর মনে নতুন আশার আলো জাগিয়েছে। মানুষের কল্যাণে প্রশাসনের এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রম এবং খাদ্য শস্য সংগ্রহ অভিযান আগামীতেও মেলান্দহ ও মাদারগঞ্জ অঞ্চলে পুঙ্খানুপুঙ্খভাবে চলমান থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় প্রান্তিক চাষিরা কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি সরকারের কাছে ধান-চাল বিক্রির সুযোগ পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST