নিউজ এডিটর
৭ মে ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহঃঝিনাইদহের কোটচাঁদপুর থানায় কর্মরত এএসআই গোলাম মোরশেদের বিরুদ্ধে তদন্তের নামে আসামীদের কাছ থেকে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে| খোঁজ নিয়ে জানা যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার একটি মামলার আসামিদের নাম ঠিকানা সনাক্তের জন্য তদন্ত আসে কোটচাঁদপুর মডেল থানায়| উক্ত মামলার তদন্তের দ্বায়িত্বপান এএসআই গোলাম মোরশেদ| ওই মামলায় ৪ জন আসামীর সাথে যোগাযোগ করে ভালো প্রতিবেদন দেয়ার প্রলোভন দেখিয়ে ৩৩ হাজার টাকা গ্রহন করেন তিনি| আসামীদের একজন ইর্সরাফিল হাসান ইছা জানান আমাকে জীবন নগর থানার একটি ছিনতাই মামলায় আসামী করা হয়েছে বলে জানান তিনি| ওই মামলা থেকে নাম বাদ দেয়ার কথা বলে এএসআই গোলাম মোরশেদ আমার কাছে ২৫ হাজার টাকা দাবী করেন| আমি উপায় না পেয়ে ছাগল বিক্রি করে তাকে ১০ হাজার টাকা দিয়েছি| তিনি পরে আরো ১৫ হাজার টাকা দাবী করেন| যা আমার পক্ষে দেয়া সম্ভব হয়নি| পরে খোজ নিয়ে দেখি ওই মামলায় আমার নামই নেই| গালীমপুরের ভ্যান চালক তুফা জানান আমি বাড়িতে ছিলাম না এএসআই গোলাম মোরশেদ আমার বাড়িতে যান এবং মামলার ভালো রির্পোট দেবেন বলে আমার স্ত্রীর কাছ থেকে ৫ হাজার নিয়েছেন| জালালপুর গ্রামের নাসির মে¤^র জানান ওই মিথ্যা মামলা থেকে আমার নাম বাদ দেয়ার কথা বলে এএসআই গোলাম মোরশেদ ৮ হাজার টাকা নিয়েছেন | রেজাউল ইসলাম জানান তার কাছ থেকে একই ভাবে মিথ্যা কথা বলে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এএসআই গোলাম মোরশেদ| ওই ৪ জনের নিকট থেকে আরো ৪০ হাজার টাকা দাবী করা হয়| যা নিয়ে বাদে বিপত্তি| তদন্তের নামে অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাইলে এএসআই গোলাম মোরশেদ জানান আমি জীবননগর থানার একটি মামলায় আসামীদের সনাক্তের জন্য তাদের সাথে যোগযোগ করেছি কোন টাকা নেয়নি| কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত জানান আমি মাত্র গতকাল এই থানায় যোগদান করেছি ওই বিষয়ে আমার কিছু জানা নেই|
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST