কোরবানির মাংস তিন ভাগ করা কি আবশ্যিক?, যা বললেন শায়খ আহমাদুল্লাহ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ জুন ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরবানির মাংস তিন ভাগ করা কি আবশ্যিক?, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির মাংস বণ্টন নিয়ে প্রচলিত একটি ভুল ধারণা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা বাধ্যতামূলক নয়; এটি একটি মুস্তাহাব বা পছন্দনীয় আমল।

ইসলামি রীতিতে সাধারণভাবে কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা হয়—নিজের জন্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জন্য এবং দরিদ্রদের জন্য। তবে শায়খ আহমাদুল্লাহ এই বিভাজনকে ইসলামে ফরজ বা ওয়াজিব হিসেবে না দেখে একে উত্তম কর্ম বলে ব্যাখ্যা করেছেন।

তিনি জানান, কোরআনে আল্লাহ কেবল নিজে খাওয়া ও দরিদ্রদের খাওয়ানোর কথা বলেছেন। কিন্তু কোনো নির্দিষ্ট অনুপাতের নির্দেশ দেননি। তাই কেউ যদি পুরো মাংস গরিবদের দিয়ে দেন বা নিজের জন্য বেশি রাখেন, তাহলেও কোরবানি সহিহ হবে। এতে সামান্য তারতম্যে কোরবানির শুদ্ধতায় কোনো প্রভাব পড়বে না।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সমাজে এই বণ্টন নিয়ে অতিমাত্রায় কঠোরতা বা ‘সিরিয়াস’ দৃষ্টিভঙ্গি থাকলেও ইসলামে এ বিষয়ে শিথিলতা রয়েছে। তিনি বলেন, কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর সেই মাংস থেকে নিজে খাওয়া ও অভাবগ্রস্তদের খাওয়ানো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST