নিউজ এডিটর
৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

মাহমুদপুর প্রতিনিধি:

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস   রুনু তালুকদারের একমাত্র সন্তান তাহমিদ আলম তালুকদার শ্রেষ্ঠ অকাল প্রয়াত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। একমাত্র সন্তানকে হারানোর এই মর্মান্তিক ও আকস্মিক ঘটনায় পরিবার এবং স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​এসময় মেলান্দহ – মাদারগঞ্জ আসনের সংসদ মোস্তাফিজুর রহমান বাবুল এক শোক বার্তায় বলেন, শ্রেষ্ঠর এই অকাল প্রস্থান একটি পরিবারের সমস্ত হাসি, আনন্দ ও স্বপ্নকে মুহূর্তেই স্তব্ধ করে দিয়েছে। যে সন্তানকে ঘিরে ছিল হাজারো স্বপ্ন এবং যে ছিল পরিবারের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ, আজ সেই সন্তান না ফেরার দেশে চলে যাওয়ায় সৃষ্ট শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। উল্লেখ্য মৃত্যুর আগের দিনও মাননীয় সংসদ সদস্য সিএমএইচে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা রুনু তালুকদারের একমাএ ছেলে শ্রেষ্ঠ তালুকদারকে দেখে আসেন।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মন্জু বলেন, শোক প্রকাশের কোন ভাষা নেই শুধু এটুকুই বলবো মহান আল্লাহ তায়ালা যেনো শ্রেষ্ঠকে বেহেশতে নসীব করেন ও রুনু তালুকদারের পরিবারকে ধৈর্য ধারন করার শক্তি দান করেন এই দোয়া করছি।

শোকসন্তপ্ত পিতা নূরে আলম রুনু তালুকদার ও তাঁর পরিবারের এই অসহনীয় কষ্টের সময়ে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন। প্রিয়জন হারানোর এই বেদনা কোনো সান্ত্বনাতেই কমানো সম্ভব নয়, তবুও মহান আল্লাহর ওপর ভরসা রেখে এই কঠিন সময় মোকাবিলা করার অনুরোধ জানানো হয়েছে।

​পরে এলাকার মাহমুদপুরবাসীদের মুখে একটাই কথা শুনা যায়   আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন প্রয়াত শ্রেষ্ঠর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর কবরকে নূরে পূর্ণ করেন। পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবারকে এই সীমাহীন শোক সহ্য করার মতো অসীম ধৈর্য, শক্তি ও ঈমান দান করার জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১০

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১১

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১২

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৩

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৪

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৫

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৬

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৭

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৮

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৯

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

২০

Design & Developed by BD IT HOST