নিউজ এডিটর
২ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

নিজস্ব প্রতিবেদক,গাজীপুরঃ গাজীপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় ৫৫ বছর বয়সী এক নারীর সঙ্গে ২৬ বছর বয়সী এক যুবকের বিয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসম এই বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ওই নারীর আগের ঘরের সন্তানদের সঙ্গে শুরু হয়েছে চরম বিরোধ। সন্তানদের অভিযোগ,বিয়ের পর তাদের ঘরছাড়া করে দেওয়া হয়েছে এবং তাদের বাবার কবরসহ জমি বিক্রি করে দিচ্ছেনমা। বিয়ে নিয়ে ওই নারীর ব্যাখ্যাবিয়ে প্রসঙ্গে আলোচিত ওই নারী গণমাধ্যমকে জানান,তার ছোট মেয়ে বর্তমানে পড়াশোনা করছে। মেয়ের পড়াশোনা শেষ করতে আরও ৫ থেকে ৭ বছর সময় লাগবে। তিনি বলেন, “তখন তো আর আমার বিয়ের বয়স থাকবে না,তখন আমি একা কী করবো?।একাকীত্ব দূর করতে এবং ভবিষ্যতের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন। সন্তানদের অভিযোগ ও বাড়িছাড়া হওয়ার দাবিওই নারীর বড় মেয়ে মর্জিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে জানান, তার মা ২৬ বছর বয়সী এক যুবককে বিয়ে করে তাদের পৈতৃক ভিটা থেকে বের করে দিয়েছেন। সন্তানদের দাবি, তাদের মা বিয়ের পর আগের সংসারের সন্তানদের অস্বীকার করছেন এবং সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাদের বিরুদ্ধে মামলাও করেছেন। এমনকি প্রথম স্বামীর কবরের জায়গাটুকুও বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন । এলাকাবাসীর প্রতিক্রিয়াস্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনাটি নিয়ে এলাকায় গত কয়েকদিন ধরে নানা গুঞ্জন চলছে। বাহাদুরপুর এলাকার বাসিন্দারা এই অসম বিয়ে এবং পারিবারিক বিবাদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বর্তমানে ওই নারী ও যুবক একসাথেই বসবাস করছেন, তবে সন্তানদের সঙ্গে সৃষ্ট আইনি ও সামাজিক জটিলতা এখনও কাটেনি
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১০

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১১

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১২

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৩

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৪

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৫

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৮

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৯

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

২০

Design & Developed by BD IT HOST