নিউজ এডিটর
১৫ নভেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

​বিশেষ প্রতিনিধি:​যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ঢাকা (গাবতলী) থেকে টাঙ্গাইল, মধুপুর, মুক্তাগাছা, তারাকান্দা ও হালুয়াঘাট হয়ে এরশাদবাজার রুটে চালু হতে যাচ্ছে শেরপুর ট্রাভেলসের বিশেষ গেইটলক সার্ভিস। সম্পূর্ণ ধূমপানমুক্ত পরিবেশ ও মানসম্মত সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে আগামী ১১ ডিসেম্বর থেকে এই রুটে নিয়মিত গাড়ি চলাচল শুরু হবে।​নতুন এই সার্ভিস চালু প্রসঙ্গে শেরপুর ট্রাভেলসের চেয়ারম্যান ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম বলেন, আপনারা সবাই জানেন গাবতলী থেকে জামালপুর রুটে দীর্ঘদিন ধরে কোনো মানসম্মত পরিবহন সার্ভিস ছিল না। আমরাই প্রথম এই রুটে যাত্রীসেবায় বিরতিহীন ও ধূমপানমুক্ত গেইটলক সার্ভিস চালু করে সুনাম অর্জন করেছি। তারই ধারাবাহিকতায় এবার গাবতলী থেকে এরশাদবাজার রুটে যাত্রীদের আরও উন্নত ও আধুনিক সেবা দিতে আমরা শেরপুর ট্রাভেলস নিয়ে আসছি। এই নতুন উদ্যোগকে সফল করতে আমরা যাত্রীসাধারণসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।​পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ে নিরাপদ গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করাই হবে এই নতুন সার্ভিসের মূল লক্ষ্য। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই গেইটলক সার্ভিস চালুর খবরে ওই রুটের নিয়মিত যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এর মাধ্যমে ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST