নিউজ এডিটর
১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

 ​লাকী আহামেদ, ব্যুরো প্রধান,সিলেটঃদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন এলেও সুনামগঞ্জের তাহিরপুরে এখনও বহাল তবিয়তে রয়েছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রভাবশালী কিছু নেতার দৌরাত্ম্য। এর চরম মূল্য দিতে হচ্ছে জাদুকাটা নদী তীরবর্তী সাধারণ মানুষকে। নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীরূপ বদলে গিয়ে মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে নদীপাড়ের জনপদগুলো।​অনুসন্ধানে জানা যায়, জাদুকাটা নদীতে বর্তমানে বিরামহীনভাবে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। এই ধ্বংসযজ্ঞের কারণে নদীসংলগ্ন ঘাগটিয়া গ্রামের অধিকাংশ বাড়িঘর ও বসতভিটা এখন নদীগর্ভে বিলীন হওয়ার পথে। স্থানীয় বাসিন্দারা ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। অথচ নদীভাঙন রোধে বা অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্টদের।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সাথে এক ধরনের অদৃশ্য আঁতাত বা যোগসাজশের ফলেই নির্বিঘ্নে চলছে এই অবৈধ বাণিজ্য। জাদুকাটা নদীর পাড় বিলীন করার এই পুরো প্রক্রিয়ার নেতৃত্বে রয়েছেন তাওহিদুল ইসলাম ও আনহারুল ইসলাম আনসার নামক দুই ব্যক্তি। এরা দুজনই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের অত্যন্ত ঘনিষ্টজন হিসেবে এলাকায় পরিচিত। রাজনৈতিক পটপরিবর্তন ঘটলেও এই চক্রটি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তাদের ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।ভুক্তভোগী এলাকাবাসী জানান, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর এই চক্রের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ বা স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না। আইনি প্রক্রিয়াকে তোয়াক্কা না করে উল্টো আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা। বর্তমানে দিনে-দুপুরে ও রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) ও ড্রেজার বসিয়ে জাদুকাটা নদীর তীর কেটে অবাধে বালু উত্তোলন করছে তাওহিদুল ইসলাম ও আনহারুল ইসলাম আনসার গং।পরিবেশবিদ ও সচেতন মহলের মতে, অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে শুধু ঘাগটিয়া গ্রামই নয়, তাহিরপুরের ভূ-প্রকৃতি ও নদীর বাস্তুতন্ত্র স্থায়ীভাবে ধ্বংস হয়ে যাবে। অনতিবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জাদুকাটা নদী রক্ষায় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST