জামালপুরে মহান বিজয় দিবসে জেলা বিএনপির র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে মহান বিজয় দিবসে জেলা বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

রাসেল রানা, জামালপুর:

মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা আয়োজন করেছে জেলা বিএনপি। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মহান বিজয় দিবস আমাদের প্রেরণা দেয় অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব-এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা জরুরি। একই সঙ্গে তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও শহর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১০

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১২

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৩

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৪

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৫

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৭

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

১৮

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

১৯

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০

Design & Developed by BD IT HOST