ঢাকার প্রবেশে মেয়র হানিফ ফ্লাইওভারে তীব্র যানজট - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৭ অক্টোবর ২০২৪, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার প্রবেশে মেয়র হানিফ ফ্লাইওভারে তীব্র যানজট

এস এম ফিরোজ আহাম্মদ,যাএাবাড়ী থেকেঃ

মতিঝিলের একটি ব্যাংকের কর্মী রসুল মিয়া। তিনি রায়েরবাগ বাসস্ট্যান্ডে বলেন, অন্যদিন জ্যাম লাগলে তাও টুকটাক গাড়ি যায়। আজ ভয়াবহ পরিস্থিতি, গাড়ি যেন নড়েই না। এর মধ্যে এখান থেকে গুলিস্তান চলাচল করা গাড়িরও সংকট।তিনি এসময় বলেন, ট্রাফিক পুলিশ একেবারে কাজ করছে না। যাত্রাবাড়ী মোড়ে পুলিশ গল্প করে সময় কাটায়। এই সুযোগে যে যেভাবে খুশি গাড়ি চালানোর কারণে যানজট লাগছে। ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। ফ্লাইওভার দিয়ে গুলিস্তানেও গাড়ি নামতে পারছে না। সব মিলিয়ে এদিকে লম্বা জ্যাম।

এ রুটে নিয়মিত চলাচল করা যাত্রী ইলিয়াস হোসেন বলেন,আমার বাসা মাতুয়াইল কবরস্থান এলাকায়। গুলিস্তান যাওয়াটা এখন আতঙ্ক হয়ে গেছে। শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই নয়, মেয়র হানিফ ফ্লাইওভারেও প্রায় প্রতিদিন যানজট লেগে থাকে। রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে গুলিস্তান যেতে সর্বোচ্চ ২০ মিনিট লাগার কথা। কিন্তু এখন আমরা দেড়-দুই ঘণ্টার আগে যেতে পারি না। প্রতিদিন এত মানুষের ভোগান্তি, এটা দেখার কেউ নেই!

এই অঞ্চল থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান চলাচল করা গাড়ির সংকট থাকায়, শনির আখড়া ও কাজলা এলাকায় বিপুলসংখ্যক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গাড়ি সংকট ও যানজট থাকায় অনেককে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এসময় যে কোন গাড়ীতে ফ্লাই ওভারে দুই থেকে তিন ঘন্টা জ্যামে পড়তে হচ্ছে জনগনকে,এতে মানুষের জনদুর্ভোগ চরমে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১০

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১১

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১২

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৩

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৪

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৫

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৬

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৯

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

২০

Design & Developed by BD IT HOST