দুর্গাপুরে হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে প্রাচীর ও গ্যারেজ নির্মাণ সম্পন্ন: ইউএনওর উদ্যোগেই বাস্তবায়ন - দৈনিক অভিযোগ বার্তা    
রাজু আহমেদ
২৮ জুলাই ২০২৫, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে প্রাচীর ও গ্যারেজ নির্মাণ সম্পন্ন: ইউএনওর উদ্যোগেই বাস্তবায়ন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে নিজস্ব অর্থায়নে নির্মিত পূর্ব ও দক্ষিণ পাশের প্রাচীর ও গ্যারেজের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ অবকাঠামোগুলোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের সভাপতি সাবরিনা শারমিন।

ইউএনও সাবরিনা শারমিনের সক্রিয় সহযোগিতা ও কার্যকর তত্ত্বাবধানেই এই উন্নয়নমূলক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়। তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে এই ধরনের অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেরা এগিয়ে এসে এই কাজ বাস্তবায়ন করায় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের প্রশাসনের পক্ষ থেকে সবসময় এমন জনকল্যাণমুখী উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করে সেগুলোর লীজকৃত অর্থ দিয়েই বাউন্ডারি ও গ্যারেজ নির্মাণ করা হয়েছে। কলেজের সামনের অংশটিও বেদখল অবস্থায় ছিল, যেটি উচ্ছেদ করে বর্তমানে বাউন্ডারি নির্মাণ সম্ভব হয়েছে। কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় অনেক জমি পুনরুদ্ধার সম্ভব হয়েছে। এখন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের একযোগে কাজ করতে হবে।”

এই পুরো প্রকল্পের বাস্তবায়নে নেতৃত্ব দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. বদরুজ্জামান। তিনি বলেন, “কলেজ পরিচালনা কমিটির সক্রিয় সমর্থন ও ইউএনও ম্যাডামের দিকনির্দেশনায় উন্নয়নকাজটি বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়াই ছিল আমাদের মূল লক্ষ্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ও কলেজ সভাপতি সাবরিনা শারমিন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুর রহমান, প্রতিষ্ঠাতা আব্দুস ছামাদ, পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ফজলুল বারী সোহরাব, বাবলু সরকার, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক আবু দাউদ সরদারসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

স্থানীয়ভাবে এমন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে কলেজ কর্তৃপক্ষ ও ইউএনও সাবরিনা শারমিন। এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST