নিউজ এডিটর
১২ অক্টোবর ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ

অভিযোগ বার্তা ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে নাশকতার আশঙ্কা ছিল,বাস্তবে তা নেই। শান্তিপূর্ণভাবেই এ বছর পূজা উদযাপিত হচ্ছে। তবে পূজার পর আমরা ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনাগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করবো। শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় আইজিপি আরও বলেন,ইতোমধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু ঘটনায় তথ্য আমরা জেনেছি। ঘটনা যত ছোটই হোক না কেন, যেখানেই ঘটছে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি বলেন, ‘বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। শুক্রবার তাঁতীবাজারের ঘটনায়ও চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও হবে। ময়নুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে, সেগুলো ফ্যাক্টচেক করে দেখা গেছে, এর বিভিন্ন তথ্যই গুজব। যেখানেই গুজব ছড়ানো হবে তাদের বিরুদ্ধে তথ্য দিলেই আমরা ব্যবস্থা নেবো।তিনি বলেন,‘যারা অপতৎপরতা চালাতে চায়, তারা মুষ্টিমেয়। আমরা যদি একতাবদ্ধ থাকি, এই সংখ্যা কোনও সংখ্যাই না। শুক্রবারের ঘটনাই তার প্রমাণ। আমরা কিন্তু তাদের ধরেছি এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারাই কোনও অপরাধ করতে চাইবে, তাদের পার পাওয়ার কোনও সুযোগ নেই। পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আমরা পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনাগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করবো। মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে আমরা সেগুলোকে আমলে নিতে চাই। আমরা যেন আইনশৃঙ্খলা অবনতির ঘটনাগুলো প্রতিহত করতে পারি। চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ সব অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করে আইজিপি বলেন,কোনও সংবাদ যদি সেনসেটিভ মনে হয়, তবে সে বিষয়ে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সেটা হয় সোশ্যাল মিডিয়ায় জানছেন অথবা অন্যভাবে জানছেন সেটা আমাদের জানান। আপনার পরিচয় গোপন করে জানান। সন্ত্রাসী কার্যকলাপ অথবা চাঁদাবাজি যেটাই হোক না কেন, দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা। আমরা আপনাদের পাশে আছি, সবার পাশে আছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১০

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১১

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১২

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৩

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৪

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৫

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৬

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৭

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৮

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST