নিউজ এডিটর
২৭ মে ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

নিজস্ব প্রতিবেদক:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক নেতা, মানবাধিকার কর্মী ও দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক এস এম ফিরোজ আহাম্মদ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমে মানুষের ভেতরের অহংকার ও হিংসা-বিদ্বেষ দূর হয়। ঈদের এই আনন্দ ও সৌহার্দ্য সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।তিনি দেশবাসীকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সাথে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নেওয়ার অনুরোধ করেন।উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক এস এম ফিরোজ আহাম্মদ দেশের অন্যতম বৃহত্তম সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’ (বিএমএসএস)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি আইপি টিভি ‘বার্তা২৪ টিভি’-র চেয়ারম্যান, ‘দৈনিক অভিযোগ বার্তা’-র প্রকাশক, ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’-র কেন্দ্রীয় পরিচালক এবং সিআরবির অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। এছাড়াও তিনি সুপরিচিত প্রতিষ্ঠান ‘শপার্স ওয়ার্ল্ড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি আরও বলেন,ঈদুল আজহা কেবলই পশু কোরবানির উৎসব নয়, এটি মূলত মানুষের মনের পশুত্বকে কোরবানি দিয়ে আত্মশুদ্ধি অর্জনের দিন। মহান আল্লাহর প্রতি হজরত ইব্রাহিম (আঃ) ও হজরত ইসমাইল (আঃ)-এর অসীম আনুগত্য ও ত্যাগের এক ঐতিহাসিক দৃষ্টান্ত এই ঈদ। কোরবানির মূল শিক্ষা হলো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার, স্বার্থপরতা ও প্রিয় বস্তুকে উৎসর্গ করা।এই ঈদের আসল আনন্দ তখন আরও পূর্ণতা পায়, যখন কোরবানির মাংস ও আনন্দ সমাজের দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সঠিক নিয়মে বিলিয়ে দেওয়া হয়। ঈদের এই পবিত্র আলোয় দূর হয়ে যাক সব বৈষম্য, হিংসা ও বিদ্বেষ। আসুন, আমরা সবাই মিলে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে আমাদের চারপাশ পরিষ্কার রাখি এবং পবিত্র ঈদুল আজহার শিক্ষা বুকে ধারণ করে একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলি। সবাইকে আবারো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

২

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৩

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৪

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৫

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৬

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৭

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৮

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৯

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১০

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৩

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৪

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৫

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৬

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৭

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৮

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৯

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

২০

Design & Developed by BD IT HOST