নিউজ এডিটর
২৮ জুলাই ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সীমান্তসংলগ্ন সংগ্রামপুঞ্জি এলাকার বাসিন্দা ও সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং—তার বিরুদ্ধে সম্প্রতি জাতীয় দৈনিক ‘যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। ​সম্প্রতি একটি প্রতিবাদলিপি পাঠিয়ে তিনি এই প্রতিবাদ জানান। ​প্রতিবাদলিপিতে স্টেলিন তারিয়াং উল্লেখ করেন, সম্প্রতি যুগান্তর পত্রিকায় তাকে সীমান্ত এলাকার চোরাচালানচক্র, সীমান্ত অপরাধ এবং জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার এক গভীর ষড়যন্ত্র। ​তিনি প্রতিবেদনে উল্লেখিত একটি তথ্যের ভুল সংশোধন করে বলেন, “প্রকাশিত প্রতিবেদনে নিরোলা থমসন (জমিদারনী)-কে আমার মা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পুরোপুরি অসত্য। নিরোলা থমসন আমার মা নন, তিনি সম্পর্কে আমার ফুফু হন।” ​নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমি বা আমার পরিবার কোনোকালেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলাম না। আমি এই বিভ্রান্তিকর ও অপতথ্যভিত্তিক সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে ভবিষ্যতে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া এমন মনগড়া সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।” ​এদিকে স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে প্রকাশিত এই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাদের দাবি, স্টেলিন তারিয়াং একজন পরিচিত রাজনৈতিক কর্মী ও সমাজসেবী। তাকে কখনো কোনো ধরনের অবৈধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে দেখা যায়নি। বরং তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST