নিউজ এডিটর
২০ সেপ্টেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

মো গোলাম কিবরিয়া,  নড়াইলজেলাঃ যুবলীগের মশাল মিছিলের পর পুলিশের অভিযান, নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। উপজেলার অজ্ঞাত একটি স্থানে আওয়ামী যুবলীগের মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়ার পর ২৪ ঘণ্টায় নয়জনকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে লোহাগড়া উপজেলার কোনো একটি স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। তবে মিছিলটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে লোহাগড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর লোহাগড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. শরিফুল ইসলাম যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন— ফরিদ শেখ (চর মল্লিকপুর), কামরুজ্জামান কচি (কাশিপুর), বাদশা মোল্লা (নলদি), আল আমিন গাইন (কাশিপুর), মোজাম কমিশনার (গোপীনাথপুর), বিপুল (লক্ষ্মীপাশা), অপি (কাশিপুর), মহাসিন মোল্লা (পোদ্দারপাড়া) ও আনিস কমিশনার (কলেজপাড়া)। পুলিশ সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, মিছিলসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতার ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। লোহাগড়া থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। নতুন ওসি যোগদানের পরপরই ২৪ ঘণ্টার মধ্যে নয়জনকে আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১০

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১১

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১২

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৩

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৪

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৫

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৬

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৭

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৮

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৯

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

২০

Design & Developed by BD IT HOST