admin
২৭ নভেম্বর ২০২৩, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ৩ শর্তে বোনের জিম্মায় জামিন পেলেন ভাই

নিউজ ডেক্সঃ 
নওগাঁয় পাঁচ ওয়াক্ত নামাজ, মাদককে না বলা ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে মাদক মামলার অভিযুক্ত এক শিশুকে বোনের জিম্মায় জামিন দিয়েছেন আদালত।   আজ সোমবার (২৭ নভেম্বর) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এই আদেশ দেন।   আদালত সূত্রে জানা যায়, জেলার ধামইরহাট উপজেলার খয়েরবাড়ি গ্রামের এক শিশুকে ২০২০ সালের ২০ ডিসেম্বর বিকাল পৌনে তিনটায় একই থানাধীন উত্তর চকযদু গ্রামের পদ্মা পরিবহন টিকিট কাউন্টারের সামনে ২২ বোতল ফেন্সিডিলসহ আটক করেন সাব-ইন্সপেক্টর মানিক মিঞা।   পরবর্তীতে ধামইরহাট থানায় উক্ত সাব-ইন্সপেক্টর মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অভিযোগের সত্যতা থাকায় অভিযুক্ত শিশু’র বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন। ২০২১ সালের ২৮ নভেম্বর অভিযুক্ত শিশু’র বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।   চলতি বছরের ২৬ অক্টোবর অভিযুক্ত শিশু আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে কৌঁসুলি সময়ের প্রার্থনা করেন। কিন্তু অভিযুক্ত শিশু’র পক্ষে কৌঁসুলি সময়ের প্রার্থনা শুনানী না করায় আদালত তা নামঞ্জুর করেন এবং অভিযুক্ত শিশু’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। চলতি বছরের ১৭ নভেম্বর অভিযুক্ত শিশুকে পুলিশ গ্রেফতার করে। আজ অভিযুক্ত শিশু’র পক্ষে তার নিয়োজিত আইনজীবী জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে আদালতের বিচারক অভিযুক্ত শিশুকে পাঁচ ওয়াক্ত নামাজ, মাদককে না বলা ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে বোনের জিম্মায় জামিন দিয়েছেন। অভিযুক্ত শিশু’র পক্ষে জামিন শুনানী করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু এবং রাষ্টপক্ষে জামিনের বিরোধীতা করেন বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট আলতাফ হোসেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST