পাঠ্যবইয়ে হুবহু অনুবাদের দায় স্বীকার করলেন জাফর ইকবাল ও হাসিনা খান - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৮ জানুয়ারী ২০২৩, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঠ্যবইয়ে হুবহু অনুবাদের দায় স্বীকার করলেন জাফর ইকবাল ও হাসিনা খান

সপ্তম শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ বইয়ে হুবহু অনুবাদের যে অভিযোগ উঠেছে, তা সত্য বলে স্বীকার করে নিয়েছেন বইটির রচনা ও সম্পাদনার সঙ্গে যুক্ত থাকা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক হাসিনা খান।

দায় স্বীকার করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশে ২০২৩ সালে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির,

বিজ্ঞান পাঠ্যপুস্তক ছাপা হয়েছে এবং শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সম্প্রতি সপ্তম শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ বইটির ব্যাপারে একটি অভিযোগ তাদের নজরে এসেছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই বইয়ের কোনো কোনো অধ্যায়ের অংশবিশেষ ন্যাশনাল জিওগ্রাফিক এডুকেশনাল সাইট থেকে নিয়ে হুবহু অনুবাদ করে ব্যবহার করা হয়েছে। বইয়ের এই নির্দিষ্ট অংশটুকু এবং ওয়েবসাইটটির একই লেখাটুকু তুলনা করে অভিযোগটি আমাদের কাছে সত্য বলেই প্রতীয়মান হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, ‘একই পাঠ্যপুস্তক রচনার সঙ্গে অনেকে জড়িত থাকেন, যাদের শ্রম ও নিষ্ঠার ফলাফল হিসেবে বইটি প্রকাশিত হয়। বিশেষত জাতীয় পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে এই সব লেখকের কাছ থেকেই একধরনের দায়িত্বশীলতা আশা করা হয়।

সেখানে কোনো একজন লেখকের লেখা নিয়ে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা আমাদের টিমের জন্য হতাশার এবং মন খারাপের কারণ হয়। ওই অধ্যায়ের আলোচিত অংশটুকু লেখার দায়িত্বে আমরা দুজন না থাকলেও সম্পাদক হিসেবে এর দায় আমাদের ওপরও বর্তায়, সেটি আমরা স্বীকার করে নিচ্ছি। অবশ্যই পরবর্তী সংস্করণে বইটির প্রয়োজনীয় পরিমার্জন করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ লাখ টাকার ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

আজ পহেলা বৈশাখ – ১৪৩৩

মানিকগঞ্জে পাম্পে কারচুপি, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি:চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিখোঁজ দিনারের বোন তামান্না সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন 

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান নিয়োগ

নওগাঁয় মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১,১০০ লিটার চোলাই মদ ও চার্জার ভ্যান জব্দ

আইনের মাইরপ্যাচ দিয়ে বাঙালির মাইর থেকে বাঁচতে পারবা না- মাওলানা মামুনুল হক

অতিরিক্ত ডিআইজি হলেন কোহিনুর মিয়া

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন,থানায় মামলা দায়ের

১০

কোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলা করার সুযোগ নেই চসিক বইমেলায় আদিবাসী গবেষক – হাফিজ রশিদ খান 

১১

কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

১২

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা,অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত 

১৩

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে বের হলেন

১৪

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

১৫

রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

১৬

ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম,দূর্নীতির অভিযোগ

১৭

উপমহাদেশের বাংলা গানের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই 

১৮

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

১৯

বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST