নিউজ এডিটর
৪ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

আমির হোসেন, ফ্রান্স প্রতিনিধিঃ

আসন্ন ৫ নভেম্বর ফ্রান্সে ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা করা হচ্ছে। শিক্ষার্থী ও শ্রমিকদের এই যৌথ আন্দোলন দেশটির জনজীবন, গণপরিবহন এবং শিক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করেছে।

​ফরাসি সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্মঘটকে কেন্দ্র করে দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা এসএনসিএফ (SNCF) এবং প্যারিস পরিবহন কর্তৃপক্ষ (RATP)-এর সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এছাড়া বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষা কর্মী এই ধর্মঘটে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অথবা শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

​পরিস্থিতি মোকাবিলায় প্যারিস ও তুলুজসহ ফ্রান্সজুড়ে প্রায় ১৬৭টি স্থানে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিকে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে ফরাসি পুলিশ প্রশাসন কঠোর ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে সন্দেহভাজন নাশকতার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে বলে জানা গেছে।

​বিশ্লেষকদের মতে, শিক্ষার্থী ও শ্রমিকদের এই যৌথ ও সুসংগঠিত আন্দোলন ফরাসি সরকারের নীতি ও প্রশাসনিক কার্যক্রমে কতটা প্রভাব ফেলে—এখন সেটাই দেখার বিষয়। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

২

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৪

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৫

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৬

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৭

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৮

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১০

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১১

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১২

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৪

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৬

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৭

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৮

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৯

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

২০

Design & Developed by BD IT HOST