নিউজ এডিটর
৩ নভেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

নিজস্ব সংবাদাতা:ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অবৈধ ড্রাম চিমনিবিশিষ্ট তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দক্ষিণ গফরগাঁওয়ের নিগুয়ারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা।অভিযানকালে HSB, TLRB ও MRB নামের ড্রাম চিমনিবিশিষ্ট তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ নূর কুতুবে আলম সিদ্দিক, সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মোঃ শাহিন আলমসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।অভিযান চলাকালে ময়মনসিংহ জেলা পুলিশ ও জেলা আনসারের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশদূষণ রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

২

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৪

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৫

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৬

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৭

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৮

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১০

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১১

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১২

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৪

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৬

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৭

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৮

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৯

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

২০

Design & Developed by BD IT HOST