নিউজ এডিটর
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

রাজশাহী প্রতিনিধি: মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির (এমএসডব্লিউএস) চেয়ারম্যান ও সাবেক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বিহাস মোড়, বিনোদপুর, মতিহার, রাজশাহীতে রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদে সদস্য মো. আরিফুল ইসলাম। রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক রুবেল হাসান, আলমগীর হোসেন, হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন, রেন্ট, শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার কর্মময় জীবন ও সাংবাদিকতা অঙ্গনে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। পরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত, কবরের আজাব মাফ, জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মরহুম খন্দকার আছিফুর রহমান তোতা মফস্বল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যু সাংবাদিক অঙ্গনে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর কর্ম ও অবদান সংগঠনের নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

২

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৩

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৪

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৫

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৬

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৭

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৮

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৯

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১০

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৩

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৪

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৫

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৬

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৭

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৮

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৯

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

২০

Design & Developed by BD IT HOST