
নোঃ নিশাদল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলমকে কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাঁকে বদলি করা হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ২১ সেপ্টেম্বর সদর মডেল থানার তৎকালীন ওসি মো. শহিদুল ইসলামকে বদলি করে তাঁর স্থলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। পদায়নের তারিখ থেকে হিসাব করলে মাত্র ৫১ দিনের মাথায় তাঁকে বদলি করা হলো।সদর থানায় দায়িত্ব পালনকালে মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি অভিযান পরিচালিত হয়। তবে তাঁর দায়িত্ব পালন নিয়ে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের একাংশের মধ্যে অসন্তোষের কথাও জানা গেছে। তাঁদের অভিযোগ, বিভিন্ন প্রয়োজনে ফোন করেও অনেক সময় ওসির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতো না।এ ছাড়া তাঁর দায়িত্ব পালনকালে ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচির ঘটনা ঘটে। এসব কর্মসূচি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।ওসির বদলির আদেশের পর সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST