নিউজ এডিটর
১১ নভেম্বর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

হরিরামপুর প্রতিনিধিঃ‎মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ও সদরের ভাড়ারিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।‎বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। ‎ ‎বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ড্রিম গার্লের মালিক মিঠু খানকে ৫ হাজার, মিন্টু বেকারির মালিক মিন্টু চন্দ্র শীলকে ১৫ হাজার, গৌতম বেকারির মালিক রাম প্রসাদ মদককে ৫ হাজার এবং ভাড়ারিয়া বাজারের মেঘলাল মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ‎ ‎অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সাংবাদিকদের বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকদের খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের পরিবেশ দ্রুত উন্নত করার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

২

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

৩

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

৪

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

৫

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

৬

হরিরামপুরে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

৭

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল নিশ্চিত

৮

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

৯

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

১০

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

১১

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

১২

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১৩

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

১৪

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

১৫

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

১৭

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১৮

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১৯

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

২০

Design & Developed by BD IT HOST