ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ ডিসেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

নিশাদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।

এরপরই শহরের ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধ এলাকাটি রূপ নেয় জনসমুদ্রে। লাল-সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ—সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

দিবসটির শুরুতে ফারুকী পার্কের স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব। বিউগলে করুণ সুর বেজে ওঠার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শাহ্ মো: আব্দুর রউফ। এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসনিক কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এরপরই বাঁধভাঙা জোয়ারের মতো সাধারণ মানুষ প্রবেশ করতে শুরু করেন। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাধি চত্বর।

হাজারও জনতার খণ্ড খণ্ড মিছিল, দেশাত্মবোধক গান আর নানা রঙের ফুলে ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানান ব্রাহ্মণবাড়িয়াবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১০

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১২

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৩

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৪

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৫

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৭

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

১৮

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

১৯

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০

Design & Developed by BD IT HOST