মাদারগঞ্জে মফস্বল সাংবাদিক সোসাইটির কমিটি গঠন: সভাপতি মুশকিল, সম্পাদক হিবায়েত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ মে ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে মফস্বল সাংবাদিক সোসাইটির কমিটি গঠন: সভাপতি মুশকিল, সম্পাদক হিবায়েত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) উপজেলা শাখার উদ্বোধন ও পরিচিতি সভা সম্পন্ন হয়েছে।একই সাথে আগামী কার্যকালের জন্য জনাব মুশকিল আহসানকে সভাপতি এবং জনাব হিবায়েত উল্লা হিবাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (১৮ মে, ২০২৬) বিকাল ৪টায় মাদারগঞ্জ মডেল থানা সংলগ্ন একটি মিলনায়তনে এই সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এস এম ফিরোজ আহমেদ।

নবগঠিত কমিটির সভাপতি মুশকিল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতিআলহাজ্ব আব্দুল গফুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)স্নেহাশীষ রায়।

নতুন কমিটির সাধারণ সম্পাদক হিবায়েত উল্লা হিবা’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধীজন মফস্বল এলাকার সাংবাদিকতার মান উন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি মাদারগঞ্জ উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে এবং গ্রামীণ জনপদের সঠিক চিত্র তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে। সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা আয়োজনটিকে সফল করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ৩৬ নং ওয়ার্ড বালুচরে ‘ইয়াবা সম্রাট শাফি ‘কে নিয়ে স্থানীয়দের অভিযোগ

মাদারগঞ্জে মফস্বল সাংবাদিক সোসাইটির কমিটি গঠন: সভাপতি মুশকিল, সম্পাদক হিবায়েত

মা ও শিশুর সুরক্ষায় দক্ষ মিডওয়াইফ গড়ে তুলতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক সৌদি আরবে আটক

জামালপুরে এমপি মোস্তাফিজুর রহমান বাবুলকে কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা

ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়সাল রানা, সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন

গভীর রাতেও রুনু তালুকদারকে একনজর দেখতে মাহমুদপুরের খাসিমারা,পুটিয়াপাড়ায় জনতার ঢল

৩৬ নং ওয়ার্ডে টিলা কাটার অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

মৃত্যুর ৭ দিনের ভিতরে বীমা ৩ লাখ টাকার দাবী পরিশোধ করলো সোনালী লাইফ

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

১০

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

১১

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

১২

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

১৩

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১৪

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

১৫

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

১৬

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

১৭

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

১৮

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১৯

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST