মানিকগঞ্জে জামাই বউয়ের অবৈধ ব্যবসা,ডিবি পুলিশের অভিযানে আটক ৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ এপ্রিল ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে জামাই বউয়ের অবৈধ ব্যবসা,ডিবি পুলিশের অভিযানে আটক ৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের বিশেষ অভিযানে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মানিকগন্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ এই অভিযান পরিচালনা করে। জেলা গোয়ান্দা (ডিবি) ইনচার্জ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম-এর তত্ত্বাবধানে ও এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে অভিযানিক দল ৯ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন ৬৪ নং শহীদ রফিক সড়কের উত্তর পাশে অবস্থিত তুফান আলী প্লাজার ৭ম তলার একটি ভাড়া বাসায় অভিযান চালায়।

এসময় অভিযানে আটকাকৃতরা মোঃ সুমন খন্দকার (৪৮), তানিয়া আফরোজ চৈতী (৪৫) এবং মোঃ নুরুল ইসলাম কে আটক করে তাদের নিকট থেকে মোট ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার ১০০ টাকা। এছাড়াও মাদক বিক্রির নগদ ৩ লাখ ১৬ হাজার ৪৭৫ টাকা জব্দ করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে নারীদের নিয়ে দেহ ব্যবসার অভিযোগও পাওয়া গেছে।

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে মোঃ সুমন খন্দকারের কাছ থেকে ৩২ পিস, তানিয়া আফরোজ চৈতীর কাছ থেকে ৩০ পিস এবং মোঃ নুরুলের কাছ থেকে ৫ পিস উদ্ধার করা হয়।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST