মানিকগঞ্জে পবিত্র আশুরা পালিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ জুলাই ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে পবিত্র আশুরা পালিত

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজার হাজার ইমাম ভক্তের তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে মানিকগঞ্জে পালিত হয়েছে পবিত্র আশুরা।

রবিবার (৬ জুলাই) ১০ই মহররম বিকেলে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ থেকে ১০১তম শোক মিছিল বের করা হয়। এতে প্রায় ২০ হাজার ইমাম ভক্ত কাসেদ হাতে লাল কালো নিশান ও তাজিয়া নিয়ে মিছিল বের করে।‌ মিছিলটি ঢাকার ইচ্ছাময় সড়কসহ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জড়ো হয়।হাজারো কাশেদের মিছিলটি এক নজরে দেখতে সড়ক মহাসড়কে দু’পাশে মানুষের উপচে পড়া ভিড় জমে।

এর আগে গড়পাড়া ইমাম বাড়িতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত ভক্ত আশেকান ‘হায় হোসাইন’ ‘হায় হাসাইন’ বিলাপে মর্সিয়া ক্রন্দন করে কারবালার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে বাদ মাগরিব সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আয়োজিত শোক সভায় কারবালা প্রান্তরে শহীদি ঘটনার না না দিক তুলে ধরেন গড়পাড়া ইমাম বাড়ি দরবার শরীফের বংশধররা। এ সময় গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মাসুদ রানা সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

ঘরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বলেন, দশ মহরম মুসলমানদের জন্য একটি মহিমান্বিত দিন। এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল। আবার এই দিলেই পৃথিবী ধ্বংস হবে। এই দিনে মহান আল্লাহ তায়ালা হযরত আদম (আঃ:)কে সৃষ্টি করেছেন।এই দিনের রয়েছে ইসলামের ইতিহাসের ঐতিহাসিক নিদর্শন। আগামী দিনে সত্য প্রতিষ্ঠায় দিবসটি মুসলমানদের জন্য অনু করনীয়।

তিনি বলেন, হিজরী ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাম নদীর প্রান্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত হযরত ইমাম হোসাইন (রা) সহ পরিবারের সদস্যরা ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন।জেলা শহরের পশ্চিম সেওতা, পশ্চিম দাশড়া, বান্দুটিয়া, দৌলতপুর উপজেলার চক হরিচরণ, রামকান্তপুরসহ বিভিন্ন জায়গায় আশুরা পালিত হয়।

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আশুরা উপলক্ষে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। এখনো কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১০

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১১

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১২

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৩

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১৪

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৫

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৬

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৭

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৮

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৯

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

২০

Design & Developed by BD IT HOST