
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলের উপর হামলার অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা ফিরোজ খানকে আটক করেছে সদর থানা।
আজ (১৮ অক্টোবর )শুক্রবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এস আই বাবলু।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ,বৃহস্পতিবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ খানকে নিজ বাড়ি আইরমাড়া থেকে পুলিশ আটক করে।
উল্লেখ্য যে,গত ২৮ জুলাই ছাত্র জনতার উদ্যোগে বৈষম্য বিরোধী একটি মিছিল শহর থেকে বের করে।মিছিলটি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড যাওয়ার সময় খালপার ব্রিজ এলাকায় পৌঁছালে মিছিলের উপর আওয়ামী লীগ যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা হামলা চালায়।
এসময় আ.লীগের নেতাদের হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুত আহত হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST